ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার বিআরডিবি ঝুঁকিপূর্ন ভবনটির একাংশ ধ্বসে পড়েছে রবিবার রাতে। ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সময় ভবনের দক্ষিন দিকের একটি অংশ ধসে পড়ে। ৮ বছর পূর্বে ভবনটি ঝুঁকিপূর্ন ঘোষনা করলেও জরাজির্ন এ ভবনের সংস্কার না করেনিয়মিত অফিস চলত।রোববার রাতের এ ঘটনায় কর্মচারী, কর্মকর্তারা আতংকে দিন কাটাচ্ছেন। ভবনটির সব কক্ষগুলির ছাদের পলেস্তারা খুলে রড বেরিয়ে গেছে। নতুন ভবনের জন্য বিআরডিবি কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে কাগজ চালাচালি করেও এর কোন ফল পায় নি। স্থানীয় বিআরডিবির অফিসার হাবিবুর বাশার জানান, এমপির সুপারিশ নিয়ে এ ভবন নির্মাণের জন্য একাধিকবার কেন্দ্রীয় কার্যালয় চিঠি দেয়া হয়েছে কিন্তু কর্তৃপক্ষ ভবন পূন: নির্মানে এখন পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি।




