মো: মুসা, জাবি প্রতিনিধিঃ নববর্ষের দিন সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি কর্মসূচি ও সমাবেশ করেছেন ‘শিক শিার্থী ঐক্য মঞ্চ’র ব্যানারে শিক-শিার্থীরা।

বুধবার সকাল ১১টায় অভিযুক্তদের শাস্তির দাবিতে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীদের একটি মিছিল সমাজবিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে নতুন কলা ভবন ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচির ও সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন,“নববর্ষের ঘটনার পর দু’সপ্তাহ পার হয়ে গেলেও বিচারের জন্য প্রশাসনের দিক থেকে এখনো কোন কার্যকর বক্তব্য পাওয়া যাচ্ছে না”। তদন্তের নামে বিচারপ্রক্রিয়ার দীর্ঘ্যসূত্রীতা করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করেন এবং নিপীড়ন বিরোধী সেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। এই সপ্তাহের মধ্যে আশানুরূপ কোন ফলাফল না পেলে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়ার হুমকি দেন তারা । সমাবেশে শিকদের মধ্যে সংহতি বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রব্বানী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নিজার আলম, সহযোগী অধ্যাপক আনোয়ারুল্লাহ ভুঁইয়া প্রমুখ।
পরবর্তী কর্মসূচির মধ্যে বৃহষ্পতিবার ঝাড়– মিছিল করার কথা রয়েছে। মিছিলটি সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন থেকে শুরু হবে বলে ঘেষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার বিকেলে শিক-শিার্থী ঐক্য মঞ্চ ব্যানারে নিপীড়কদের আজীবন বহিষ্কারসহ ৫ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্ব কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ অনুষ্ঠিত হয়।









