রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ই মার্চ ১৯ দলীয় জোট প্রার্থীদের নিরঙ্কুস বিজয়। তৃতীয় পর্যায় চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত অধ্যক্ষ নূরুল ইসলাম (কাপপিরিচ) ৩৫,৪৬৪ভোট, জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদে মাওঃ রফিকুল ইসলাম (তালা) ৪০,০৯৫ ভোট এবং বিএনপি মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নাজমা বেগম (কলস) ৪২,৯৩২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি হিসেবে চেয়ারম্যান পদে আ’লীগ বিদ্রোহী শামীম ফেরদৌস টগর (ঘোড়া) ১৭,৪১৫ ভোট, ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের নগেন কুমার পাল টিউবওয়েল ১৭,৮৭৪ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের সাবিনা ইয়াসমিন (হাঁস) ২৪,৫২২ ভোট পান। উপজেলার ৬ ইউনিয়নের ৩৬ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৮৯ হাজার ১৩৮ জন। হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯দলীয় জোট প্রার্থীদের বিজয় অর্জনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এমপি হারুন অর রশিদ শুভেচ্ছা জানান।




