আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিত্যক্ত একটি বাড়ির আঙিনায় গত দুদিন ধরে গ্যাস উদ্গীরণ হচ্ছে । উদ্গীরণ দেখতে শতশত উৎসুক জনতা ঘটনাস্থলে ভীর জমাচ্ছেন। অনেকেই বিস্ফোরনের আশংকা করছেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী ঘটনাস্থল পরিদর্শণ করে বিষয়টি তিতাস গ্যাসের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের ছিপান গ্রামের শামছুদ্দিন খানের পরিত্যক্ত বাড়ির আঙিনায় গত দুইদিন যাবত গ্যাস উদ্গীরনের শ্বা-শ্বা শব্দে শুনতে পায় স্থানীয় লোকজন। জায়গাটি ঝোপ-ঝাড় হওয়ায় প্রথমে ভয়ে কেউ কাছে যায়নি। পরে বুধবার বিকালে প্রতিবেশী মোশাররফ হোসেন বিশাক্ত সাপ মনে করে লাঠি হাতে মারতে যান। কিন্তু গিয়ে দেখতে পান সাপ নয় মাটির তলা থেকে শ্বা-শ্বা শব্দ বের হচ্ছে। পরে মাটি খুরে সেখানে পানি দেওয়া হলে অনবরত বুদবুদের সৃষ্টি হয়। খবরটি মুখে মুখে দ্রত ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিনভর আশপাশের গ্রামের শতশত মানুষ উদ্গীরণ স্থলটি এক নজর দেখতে ভীর জমায়। স্থানীয় আহাদ মিয়া বলেন, শতশত লোক বিষয়টি শুনে এক নজর দেখতে ভীর করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করে তিতাস গ্যাসের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
ধর্ষনের ফলে শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, চারজনের নামে মামলা

ধর্ষনের ফলে ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৩ বছর বয়েসী এক শিশু অন্তঃসত্তা হয়ে পড়ার ঘটনায় চারজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ওই শিশুর বাবা গফরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটে উপজেলা পরিষদের পিছনে লাঠিয়া বাড়ি এলাকায়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
মামলায় ধর্ষকের বাবা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী আমিনুল ইসলাম, মা আঙ্গুরী বেগম, মামা রতন মিয়া ও ধর্ষক মেহেদি হাসানকে আসামি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দায়েরকৃত মামলার আরজি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই শিশুর বাবা ও মা অন্যের বাড়িতে কাজ করেন। তাতেও পরিবারের ১০ সদস্যের সংসার না চলায় নিজ বাড়ির অতি সন্নিকটে পৌর এলাকার উপজেলা পরিষদ পিছনে লাঠিয়া বাড়ি এলাকায় সমাজ সেবা কার্যালয়ের উচ্চমান সহকারী আমিনুলের বাসায় কাজে পাঠান। কাজের সুবাদে ধর্ষিতা শিশু আমিনুলের বাসাতেই রাত্রি যাপন করতো। আর এই সুযোগে তার বখাটে ছেলে বেশ কিছুদিন ওই শিশুকে ধর্ষণ করে। ভয়ে ধর্ষণের ঘটনাটি বাড়ির কাউকে সে জানায়নি। এ অবস্থায় ধর্ষিতা অন্তঃসত্তা হয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনের একটি ডায়াগষ্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করে জানা যায় যে ধর্ষিত শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা।
শিশুটির বাবা জানায়, আলট্রানোগ্রাম করে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানার পর আমি ধর্ষনকারীর বিরুদ্ধে মামলা করতে চাইলে অনেকেই আমাকে সালিশের মাধ্যমে সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মামলা করতে নিষেধ করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও সঠিক বিচার না পেয়ে আমি মামলা করতে বাধ্য হই।
ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবি মোঃ সালেহীন জানান, ধর্ষণের ঘটনা সালিশী বৈঠক করে ও টাকা দিয়ে মীমাংসা করা যায়না। বর্তমানে ধর্ষিত ওই শিশুটি বিনা চিকিৎসায় আবারো অসুস্থ হয়ে পড়েছে।









