ads

শনিবার , ১৫ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী যুবক আটক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০১৪ ৪:৩২ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী যুবক আটক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী ইব্বাহীম আলীকে (২৮) ধরে নিয়ে গেছে ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি  ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই মারাধার গ্রামের মরহুম ইশা মোহাম্মদের ছেলে ইব্বাহীম আলীসহ ৫/৬ জন যুবক মিলে গত শনি রাত সাড়ে ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই সীমান্তের ৩৮২/৩ এস সাব-পিলারের নিকট গরু কিনতে গেলে ওইসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে ইব্বাহীম আলীকে আটক করে শারিরীক নির্যাতন চালিয়ে তাকে ওপারের ক্যাম্পে ধরে নিয়ে যায় । এঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবির পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়। পরে শনিবার সকাল সাড়ে ১০টায় উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে রত্মাই সীমান্তের জিরো পয়েন্টে পতকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বাংলাদেশী গরু ব্যবসায়ী ইব্বাহীম আলীকে ভারতীয় ইসলামপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে মর্মে বিজিবিকে জানিয়েছে। এব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মীর আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!