ads

শুক্রবার , ১৪ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আবুল হাসানাত আব্দুল্লাহ’র মতবিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ

Photo- Agailjhara- 14আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে সাবেক চিফ হুইপ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা আওয়ামীলীগ সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ্ মতবিনিময় করেছেন।
শুক্রবার সকালে উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বাসুদেব অধিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা আওয়ামীলীগ সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্। সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান আকন, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মলিনা রায়, নিশিকান্ত গাইন বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার মধু, আস্কর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রিয়লাল মন্ডল, পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বাবু, গৈলা দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম নেছারী, এসএম বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ। সভায় আগামী ২৩ মার্চ আগৈলঝাড়া উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবাণ জানানো হয়। বিকেলে রত্নপুরের একাংশ ও বাকাল ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!