শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলা জাতীয় যুব শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। ১২ মার্চ বুধবার আনুষ্ঠানিকভাবে শ্রীবরদী উপজেলা জাতীয় যুব শ্রমিক লীগের আরিফ হোসেন মিঠুকে আহবায়ক, রাসেল রানা, জামাল হোসেন মোজাম্মেল হক বকুলকে যুগ্ম আহবায়ক, রফিকুল ইসলাম ডালিমকে সদস্য সচিব, বিপ্লব আহমেদ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল মিয়া, মইনুল ইসলাম, সোহেল মিয়া, উকিল মিয়াসহ ৪৬ জনকে সদস্য করে এ কমিটি ঘোষনা করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় এমপি একেএম ফজলুল হক চান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বক্তব্যে বলেন, দেশে জঙ্গিবাদের উত্তথানকে মানুষ প্রত্যাখান করেছে। এ দেশের মুক্তি কামী মানুষ কখনো রাজাকার, আলবদর ও জামায়াতে ইসলামকে সমর্থন দেবেনা। তিনি দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান।
এমপি একেএম ফজলুল হক চান এর বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক বজলুর রশিদ লাহাজ, সদস্য সচিব শাহ আলম, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ ও মিজানুর রহমানসহ দলের নেতৃবৃন্দ। পরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।




