রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রতন কুমার (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৩ মার্চ বৃহস্পতিবার বেতগাড়ী বাজারের দক্ষিন পার্শ্বে নদীর কিনারা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার বেতগাড়ী বাজারের দক্ষিন পার্শ্বে কালী মন্দির সংলগ্ন আত্রাই ছোট যমুনা নদীর কিনারায় রতনকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসি। খবর পেয়ে থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে রতনের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মাসউদ চৌধুরী জানান। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও তিনি জানান। রতন একই এলাকার ঘোষগ্রামের তারাপদের ছেলে বলে জানা গেছে।




