ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৫:১৭ অপরাহ্ণ

Rajarhat News Pic-12-03-14মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) :কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিগন্তজোড়া মাঠ গমের আবাদে ভরে গেছে। উপজেলার ৭টি ইউনিয়নে সকল জায়গায় কৃষি নির্ভর এলাকা হওয়ায় আলুর পাশাপাশি ব্যাপক গমের চাষ হয়েছে। এমনকি আবহাওয়া অনুকুলে থাকায় গমের বাম্পার ফলন আশা করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে এই উপজেলায় গম আবাদের লক্ষ মাত্রা ধরা হয়েছে ১শ ৯০ হেক্টর জমিতে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পোকা বা পচন থেকে রক্ষার জন্য গমের পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষানীরা।
এ ব্যাপারে উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার ষষ্টী চন্দ্র বলেন, চলতি বছরে গম চাষের উপযোগী আবহাওয়া বিরাজ করছে। তাই লক্ষ্যমাত্রার চেয়ে অধিক গমের আবাদ হয়েছে। গমের গাছও ভালো হয়েছে। ফলনও ভালো হওয়ার আশা করছেন তিনি।

Need Ads
error: কপি হবে না!