ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা : গ্রেফতার এক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৪:৩৭ অপরাহ্ণ
কুলাউড়ায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা : গ্রেফতার এক

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়নে তৃতীয় শ্রেনীর এক ছাত্রী (৮) কে ধর্ষনের চেষ্টাকারী মনির আলী (৪২) নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার রাত সাড়ে ৮টায় ভাটেরা ইউনিয়নের সিংহনাথ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মনির ভাটেরা ইউনিয়নের সিংহনাথ গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার ভাটেরা ইউনিয়নের মনির আলী বুধবার সকালে নিজ বাড়িতে সিংহনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষনের অপচেষ্টা চালিয়েছিলো। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ধর্ষন চেষ্টাকারীর বিরুদ্ধে শিশুটির পারিবারিক সদস্যরা কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে কুলাউড়া থানার উপপরিদর্শক(এসআই) ওয়াসিমের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত সাড়ে ৮টায় ধর্ষনের চেষ্টাকারী মনির মিয়াকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন বৃহস্পতিবার আটক মনিরকে মৌলভীবাজার আদালতে প্রেরন করা হবে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!