আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার ঠংপাড়া গ্রাম থেকে বুধবার দুপুরে বাবুল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে ১ শ (একশত) টি ইয়াবা বড়ি ও ১০ গ্রাম হিরোইনসহ তালতলী থানা পুলিশ গ্রেপ্তার করেছে । গ্রেপ্তার হওয়া বাবুল ঠংপাড়া গ্রামের মৃত জয়নদ্দিনের ছেলে।
তালতলী থানা পুলিশ জানায়, বরগুনা শহর থেকে বুধবার সকালে ১ শ টি ইয়াবা বড়ি ও ১০ গ্রাম হিরোইন নিয়ে বাবুল তালতলীর ঠংপাড়ায় আসে। বুধবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানা পুলিশ বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও হিরোইন সহ তাকে গ্রেপ্তার করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, বাবুল একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।




