স্টাফ রিপোর্টার : ফল ও শাক-সবজীর ক্ষতিকারক পোকামাকড় দমনে কীটনাশকের সফল ও নিরাপদ ব্যবহারের কলাকৌশল সংক্রান্ত বিষয়ে শেরপুরে এক কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১২ মার্চ বুধবার শেরপুর খামারবাড়ী মিলনায়তনে দু’দিনব্যাপী ওই কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কীটতত্ত¡ বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ নূরল আলম। পেস্টিসাইড টক্সিকোলজি রিসার্চ প্রজেক্টের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর-এর কীটতত্ত¡ বিভাগ ওই কৃষক প্রশিক্ষণের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার, উর্ধ্বতন বৈজ্ঞািিনক কর্মকর্তা ড. আরিফুর রহমান, ড. আব্দুল মান্নান, খামারবাড়ীর প্রশিক্ষণ কর্মকর্তা ড. আব্দুল মুঈদ, উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ ফজলুল করিম সানি, শস্য উৎপাদন বিশেষজ্ঞ বিলাস চন্দ্র পাল প্রমূখ। প্রশিক্ষণে শেরপুর সদর উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।




