ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঠালিয়ার আমুয়া বন্দরের পল্টুন পানিতে তলিয়ে গেছে : যাত্রীদের চরম দুর্ভোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১১, ২০১৪ ৫:১৮ অপরাহ্ণ

JHALAKATi paltun picঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দরের লঞ্চঘাটের পল্টুনটি ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। পল্টুনের তলায় অসংখ্য ছিদ্র হয়ে এর মধ্যে পানি ঢুকে অর্ধেকাংশ তলিয়ে নদীর দিকে ঝুকে আছে। ফলে আমুয়া লঞ্চঘাটে কোন লঞ্চঘাট দিতে পারেনি। পল্টুন তলিয়ে যাওয়ায় বন্দরের বিভিন্ন স্থানে নদীর চরে লঞ্চ থামিয়ে কাদা-পানির মধ্যে যাত্রী ওঠা-নামা করছে। ফলে ভোগান্তি স্বীকার হয়েছে হাজার হাজার যাত্রী। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ, নারী ও শিশুরা। আমুয়া বন্দরের ব্যবসায়ী দেবনাথ জানান, মোকাম থেকে কাপড়ের বস্তা (গাইট) পল্টুন না থাকায় নৌকা অথবা নদীর চওে নামাতে সময় এবং অর্থ দুটোরই অপচয় হচ্ছে। পল্টুন লস্কর মোঃ ছগির তালুকদার জানান, পল্টুনটিতে ছিদ্র থাকায় পানিতে তলিয়ে গেছে। সাথে সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিসয়টি জানানো হয়েছে। আমুয়া পল্টনের ইজারাদার মোঃ ইব্রাহিম জোমাদ্দার অভিযোগ করে জানান, ৭ বছর পূর্বেও দেয়া পল্টুনটির বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে যাওয়ায় পল্টুনটি জরাজীর্ণ হয়ে পানিতে তলিয়ে গেছে। দীর্ঘদিন যাবত এ জরাজীর্ণ অবস্থা হওয়ার ব্যাপারে বিআইডবিøউটিএ ’র উধ্বতন কর্তৃপক্ষকে বার বার বলা সত্তে¡ও তারা কোন ব্যবস্থা নেয়নি। বিআইডবিøউটিআইএ বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক সোহরাব হোসেন জানান, আমরা আমুয়ার পল্টনটি পানিতে তলিয়ে যাবার খবর শুনেছি। শীঘ্রই বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!