ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের বিভিন্ন লোকেশনে ‘অচেনা হৃদয়’ এর শুটিং

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১১, ২০১৪ ৩:২৬ অপরাহ্ণ

p-6মেহেরপুর প্রতিনিধি : ‘অচেনা হৃদয়’ নামের একটি সিনেমার শুটিং হচ্ছে মেহেরপুরে। চিত্রনায়ক ইমন ও নায়িকা প্রসুন আজাদসহ ওই সিনেমার ৫২ সদস্যের একটি দল এখন মেহেরপুরের মুজিবনগরে অবস্থান করছেন। সোমবার মুজিবনগর আম্র্রকানন ও মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে গান ও ছবির কিছু দৃশ্য ধারণ করা হয়।

Shamol Bangla Ads

ওই সিনেমার পরিচালক এস.আই খান মিঠুন জানিয়েছেন, মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার আট কবর, মেহেরপুর জেলার নীল কুঠি ও বারাদির দীঘলকান্দিতে ছবিটির কিছু কিছু দুশ্য ধারণ ধারণ করা হবে। ‘অচেনা হৃদয়’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন বেলাল খান ও পিন্টু ঘোষ। ঐতিহাসিক মুজিবনগরসহ মেহেরপুর জেলার কয়েকটি স্থান ইতিহাসের সাক্ষি এবং দৃষ্টিনন্দন। তাই এই স্থানগুলো শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানান পরিচালক। এদিকে গতকালের শুটিং দেখতে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমায় মুজিবনগর কমপ্লেক্সে।

Need Ads
error: কপি হবে না!