ঝালকাঠি প্রতিনিধি : যুবলীগের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা অটিটোরিয়ামে মঙ্গলবার সকাল ১০টায় কেককেটে উদ্বোধন করা হয়েছে। কাঠালিয়া উপজেলা যুবলীগ এর আয়োজন করেন। পরে একটি বনাট্য র্যালী শহর প্রদক্ষিন করে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, ভাইস চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, মোসাঃ ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ আবুল বাশার বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি এস এম ফয়জুল আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন রিয়াজ সিকদার, সহ সভাপতি মোঃ নাহিদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কাওসার হোসেন জেনিব, মোঃ বাদল, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ নজরুল ইসলাম গাজীসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছা সেবক লীগ ও মহিলালীগসহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।









