ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর : আহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১১, ২০১৪ ২:৪৫ অপরাহ্ণ
গোপালপুরে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর : আহত ২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে এক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী সমর্থকদের হামলা, ভাঙচুর ও লোপাটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডাকুরী গ্রামে। এতে ওই ব্যবসায়ি ছেলেসহ ২জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Shamol Bangla Ads

সরজমিনে জানা যায়, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৌজা ডাকুরী বাজার এলাকার মালেক মেডিক্যাল হলের সত্ত¡াধিকারী ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ কেমিষ্ট্র এন্ড ডাগিষ্ট সমিতি ঝাওয়াইল ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল হামিদের ব্যবসা প্রতিষ্ঠানের সোমবার দুপুরে আওয়ামী লীগ সমর্থক আফসার আলী, হেলাল ও সিজার গংরা আকস্মিক ভাবে হামলা চালায়। এসময় তারা ওই ব্যবসায়ী ছেলে আব্দুল মালেককে মারপিট, নগদ ২৪হাজার ৫শতটাকা, বিকাশ, গ্রামীন ও রবি অপারেটরের তিনটি সীম কার্ড লুট এবং ঔষধসহ ৭৫হাজার টাকার আসবাপত্র ভাঙচুর করে। এর আগে তারা ঝাওয়াইল ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি বদিউজ্জামাকে মারধর করে বলে অভিযোগে জানা যায়।
খবর পেয়ে গোপালপুর থানার এসআই মো. দেওয়ান ইব্রাহিম, বাংলাদেশ কেমিষ্ট্র এন্ড ডাগিষ্ট সমিতি উপজেলা শাখার সহ-সভাপতি পবিত্র কুমার চন্দ্র, ঝাওয়াইল ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল হামিদ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনায় মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোপালপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল মালেক জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!