ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলমডাঙ্গায় ৪ জামায়াত নেতা-কর্মীসহ আটক ৭

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১১, ২০১৪ ২:১৫ অপরাহ্ণ

grefচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জামায়াত নেতা-কর্মীসহ ৭ জনকে আটক করেছে। ১০ মার্চ সোমবার দিবাগত রাত ১২ টা থেকে ভোর পর্যন্ত ওই অভিযান চলে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই উপজেলার ফুলবাগাদিয়া গ্রামের মৃত শাহার আলীর ছেলে জামায়াত নেতা জামাল উদ্দীন (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে আজিজুল হক (৩৭), জামাল উদ্দীনের ছেলে জামায়াত কর্মী সহান আলী (২৬), আনিছুর রহমানের ছেলে নাসির উদ্দীন (৩৬), রাশেদ আলী (৩৩), ভালাইপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে ওহিদুল ইসলাম (৩২) ও হাটবোয়ালিয়া গ্রামের মৃত তাহাজ মন্ডলের ছেলে মনিরুদ্দিন (৫০) কে আটক করে। তাদেরকে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তারা ওয়ারেন্টভুক্ত আসামি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!