ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ : ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের গড়িমসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১১, ২০১৪ ১:৪৯ অপরাহ্ণ

rape 5সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসি।

Shamol Bangla Ads

তালা উপজেলার মহান্দি গ্রামের এক গৃহবধু জানান, তার মেয়ে খাজরা সরকারি মডেল প্রাইমারী স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। তার মেয়েসহ তিনজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীকে ধর্মের ক্লাস নিতেন সহকারি শিক্ষক ও গোপালপুর গ্রামের ফটিক দত্তের ছেলে পরেশ দত্ত। গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে ক্লাস নেওয়ার সময় তার মেয়েকে শ্লীলতাহানি করেন। বিষয়টি বাড়িতে গিয়ে কাউকে না বলার কথা বলে শিক্ষক পরেশ দত্ত। স্কুল থেকে বাড়ি ফিরে মেয়ে তাকে সব খুলে বলে। তিনি বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মীর মোহাসিন আলীকে লিখিতভাবে অভিযোগ জানিয়ে প্রতিকার প্রার্থনা করেন। এমনকি কোন পুরুষ শিক্ষককে দিয়ে মেয়েদের ধর্মের ক্লাস না নেওয়ার দাবি জানান তিনি। এরপর থেকে শিক্ষক আর স্কুলে আসছে না।
এ ব্যাপারে ছুটিতে থাকা পরেশ দত্ত জানান, তার বিরুদ্ধে একটি মহল গুজব ছড়াচ্ছে। লোকমুখে নানান কথা ছড়িয়ে পড়ায় লজ্জায় তিনি স্কুলে যাচ্ছেন না। অধিকাংশ সময় ছেলের মোবাইল মাকে ধরে বলতে হচ্ছে খোকা বাড়িতে নেই।এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মীর মহসীন আলীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রধান শিক্ষক জামালউদ্দিন জানান,সভাপতি তাকে কিছু জানাননি। তবে বিষয়টি তিনি জানার পর ছুটি নিয়ে এক মাসের মধ্যে ওই স্কুল থেকে বদলী হওয়ার জন্য শিক্ষক পরেশ দত্তকে নির্দেশ দেওয়া হয়েছে।
তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এ নিয়ে তার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!