ads

সোমবার , ১৫ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না : ভারতীয় হাইকমিশনার

খবর টি পড়েছেন : ৩৭০
আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না : ভারতীয় হাইকমিশনার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ উভয় দেশের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেছেন, ‘নিশ্চিতভাবে সীমান্ত হত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং প্রত্যাশিত নয়। ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যদি তাদের ওপর হামলার কোনো শঙ্কা না থাকে তবে তারা যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না।’ সোমবার সকালে দিনাজপুর রায়সাহেবাড়ী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের পাশে ভারত সরকারের অর্থায়নে এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নিই তাহলে যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে যে কোনো হত্যাকাণ্ড অথবা আহতের ঘটনা উভয় দেশের জন্যই দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে।’

এর আগে এক সুধী সমাবেশে ভারতীয় হাইকমিশনারসহ বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, রায়সাহেববাড়ী এস্টেটের এজেন্ট ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের সদস্য বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘বাংলাদেশে সম্প্রীতির বন্ধন ধরে রাখতে যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল তা কখনোই ভুলে যাওয়ার নয়। ভারত ও বাংলাদেশের যে রক্তের বন্ধন তা যতই ষড়যন্ত্র করা হোক কখনোই বিচ্ছিন্ন হবে না।’

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এর আগে ফিতা কেটে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন করেন। ভারত সরকারের ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল নির্মাণ করা হয়েছে। এরপর দুপুরে ভারতীয় হাইকমিশনার দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির, দীপ্ত জীবন ফাউন্ডেশন ও ডা. ডিসি রায়ের ডায়াবেটিক স্বাস্থ্য সেবাকেন্দ্র পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিকা তৈরি করে বিদেশে দেওয়ার সক্ষমতা আছে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪১৫০ শিক্ষক পদ শূন্য : সংসদে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads