ads

রবিবার , ৯ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্নীতলায় দূস্থ অসহায় রুগীদের মানবতার সেবায় রিক এর আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০১৪ ৫:১৮ অপরাহ্ণ

Patnitolaপত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেসন সেন্টার (রিক) ও পল্লী কর্ম সহায়ক- ফাউন্ডেশন (পি.কে.এস.এফ) এর আয়োজনে দূস্থ অসহায় রুগীদের মানবতার সেবায় রবিবার প্রবীন কল্যান কর্মসূচীর অর্থায়নে এবং ইস্পাহানী ইসলামী আই ইন্সটিটিউট এন্ড হসপিটাল এর কারিগরী সহযোগীতায় রিসোর্স ইন্টিগ্রেসন সেন্টার (রিক) এর নজিপুরস্থ কার্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উক্ত চক্ষু শিবির অনুষ্ঠান উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিক এর কেন্দ্রীয় কার্যালয়ের ম্যানেজার (অপারেশন) এস.এ হালিম, নওগাঁ এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ, এরিয়া মনিটরিং অফিসার হায়দার আলী, শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দীন, ইমন হোসেন, মাহতাবুর রহমান সহ ইস্পাহানী ইসলামী আই ইন্সটিটিউট এন্ড হসপিটালের ডাক্তারবৃন্দ ও রিকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সূধীজন প্রমূখ।

Shamol Bangla Ads

চক্ষু শিবিরে অত্রাঞ্চলের শতাধিক দূস্থ, হতদরীদ্র প্রবীনদের প্রাথমিক চক্ষু চিকিৎস্যা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান সহ ৪৬ জন রুগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এসময় ২০ জন অতি দরীদ্র ও জটিল রুগীকে নওগাঁ ইস্পাহানী ইসলামী আই ইন্সটিটিউট এন্ড হসপিটালে নিয়ে চক্ষু অপারেশনের ব্যবস্থা নেয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!