ads

মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আবারও আগুন, পুড়ল পাট

খবর টি পড়েছেন : ৩৫৯
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আবারও আগুন, পুড়ল পাট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিপোর ভেতরে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার চেষ্টা চলছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতি পরে জানা যাবে।
তবে সংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে ডিপোর গেইটে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। কর্মকর্তারা চিৎকার করে বলেন, ‘এখানে কোন আগুন লাগেনি। সাংবাদিকদের কোনো কাজ নাই, চলে যান।’

খবর পেয়ে ঘটনাস্থলে যান সীতাকুণ্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। তিনি বলেন,পাটের গাইডগুলোতে লাগা আগুন নিভে গেছে। পাটের গাইডগুলোকে সরিয়ে আগুনের কোন অস্তিত্ব আছে কিনা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কনটেইনারে পাট জাতীয় জিনিস তোলা হচ্ছিল। এ সময় হঠাৎ করে পাটের গাইডগুলোতে আগুনের সূত্রপাত হয়। তবে কি কারণে আগুন লেগেছে-তা জানা যায়নি।

Shamol Bangla Ads

এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিক ভর্তি কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় ৫০ জন। আহত হয় আড়াই শতাধিক মানুষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাইবার নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ পরবর্তী সংবাদ রমজান উপলক্ষে খেজুর–ছোলাসহ ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads