নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনি
ধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে সরকারী ও বেসরকারী ভাবে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও সরকারী বেসরকারী সংগঠন সমূহের সহযোগিতায় দিবসটি পালনে র্যালী, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে তা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে মেলায় সমবেত হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৫ জন জয়ীতাকে পুরস্কৃত করা হয়। অপরদিকে এনজিও সংস্থা পলী শ্রী’র আয়োজনে নারী নির্যাতন বন্ধে স্থানীয় উদ্যেগ প্রকল্পের আওতায় ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় দিবসটি পালিত হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র এফটি লুৎফা বেগম।
নবাবগঞ্জে প্রতিবন্ধীদের ফ্রী চিকিৎসা প্রদান

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধীদের ক্যাম্পিংয়ের মাধ্যমে ফ্রী চিকিৎসা প্রদান করা হয়েছে। গত শনিবার উপজেলা সদরে সততা গ্রামীন উন্নয়ন সংস্থা ওই ফ্রী চিকিৎসার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন এর উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ রেজাউল বারী, থানা অফিসার ইনচার্জ এস কে আব্দুল্যা আল সাইদ, সংস্থার নির্বাহী পরিচালক রওশানুজ্জামান উপস্থিত ছিলেন। সেখানে শতাধিক প্রতিবন্ধীকে ফ্রী চিকিৎসা প্রদান করা হয়।




