মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার বিকেল ৫ টায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষন টুর্ণামেন্টের সমাপনী ও সনদ বিতরন অনুষ্টান অনুষ্ঠিত হয় ।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুলাউড়া উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষন প্রাপ্ত ক্রিকেটদের মাঝে পুরস্কার বিতরন করেন । কুলাউড়া নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও ক্রিকেট প্রশিক্ষক সোহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট আশিকুল হক, জেলা ক্রীড়া অফিসার (অতিঃ) মনোরঞ্জন দে, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহাজাহান, বরমচাল ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, ভাটেরা ইউপি চেয়ারম্যান সিরাজ মিয়া, উপজেলা ক্রীড়াসংস্থার সহ সভাপতি মইনুল ইসলাম শামিম, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ, কুলাউড়া নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, ক্রিকেট প্লের্য়াস এসোসিয়েশনের সাধারন সম্পাদক রীফ আহমদ তানিম, ক্রিকেট প্রশিক্ষক বেলায়েত হোসেন লাভলু প্রমুখ। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ক্রিকেটারদের মাঝে ক্রিকেট সরঞ্জাম পুরস্কার হিসেবে বিতরন করেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী কুলাউড়া নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গত ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে মাসব্যাপী ৩০জন ক্রিকেটারকে নিয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম ।




