সিংড়া (নাটোর) প্রতিনিধি : সেতুটির কাজ শেষ প্রায় ৯৯ শতাংশ। খুব শ্রীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে নাটোরের সিংড়ায় “সিংড়া-আত্রাই” সেতু। সেতুটি উদ্বোধন করা হলে দূর্ভোগ কমবে এ অঞ্চলের লাখো মানুষের । সেই সঙ্গে সিংড়া উপজেলার সাথে আত্রাই উপজেলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হবে। এমনকি নাটোর জেলার সাথে নওগাঁ জেলার সংযোগ আরো সচল হবে। ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে। ঘটবে কৃষি ব্যবস্থার অভূতপূর্ন উন্নয়ন।

স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন থেকে অত্র এলাকা অবহেলিত ছিল। একটি সেতুর জন্য দূর্ভোগ পোহাতে হয়েছে সবাইকে। পায়ে হেটে ছাত্র/ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য পথ পারী দিতে হয়েছে। সহজে কৃষি পণ্য বাজারজাত করা থেকে বঞ্চিত হওয়ায় লোকসান গুনতে হয়েছে অনেক কৃষককে। এ অঞ্চলের লাখো মানুষের প্রাণের দাবীর পেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য বর্তমান ডাক টেলিযোগযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঐক্লান্তিক প্রচেষ্টায় সেতুটি বাস্তবায়ন হতে চলেছে। ইতিমধ্যে প্রায় ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ।
সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রæয়ারী ২০১২ বিগত সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ৫ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৯২.৯৭ মিটার দীর্ঘ পিসি গার্ডার সিংড়া-আত্রাই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচিত করেন।
সড়ক ও জনপদ অধিদপ্তর, সড়ক বিভাগ নাটোর এর বাস্তবায়নে কাজটি সম্পন্ন করেন, ঠিকাদার মীর শরিফুল ইসলাম আলম।
ডাক টেলিযোগযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সেতুটি নির্মাণের জন্য ঐ এলাকার লাখো মানুষের প্রাণের দাবী ছিল। সেতেুটির কাজ প্রায় শেষ। খুব শ্রীঘ্রই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সেতুটি।
সড়ক ও জনপদ অধিদপ্তর, সড়ক বিভাগ নাটোরের প্রকৌশলী বাদেস আলী বলেন, সেতুটির কাজ সম্পন্ন করতে অত্র এলাকার সংসদ সদস্য বর্তমান ডাক টেলিযোগযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের জোড় তাগিদ ছিল। যার পেক্ষিতে কাজ দ্রæততার সাথে হয়েছে। আর খুব তাড়াতাড়ি সেতুটি উদ্বোধন করা হবে বলে তিনি আশাবাদী।




