ads

বুধবার , ১৯ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুলশাহানা

খবর টি পড়েছেন : ৪১৭
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুলশাহানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন গুলশাহানা ঊর্মি। বুধবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গুলশাহানা ঊর্মি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা (বিসিএস তথ্য) বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং-এ সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Shamol Bangla Ads

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং-এ একজন প্রেস সচিব, দুইজন উপ-প্রেস সচিব ও দুইজন সহকারী প্রেস সচিব রয়েছেন। সরকারি নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন গুলশাহানা ঊর্মি।

২০১০ সালে বিসিএস ২৮তম ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন গুলশাহানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ করেছেন। তার জন্ম জামালপুরের সরিষাবাড়ীতে।

Shamol Bangla Ads

গুলশাহানা, বীর মুক্তিযোদ্ধা মো. গাজীয়ার রহমানের সন্তান। তার বাবাও বিসিএস (অ্যাডমিন) হিসেবে ১৯৭২ সাল থেকে দেশসেবায় নিযুক্ত ছিলেন। তিনি ২০০২ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রোকেয়া হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার স্বামী এন. আই আহমেদ সৈকত একজন ব্যবসায়ী ও উপ-আইসিটি বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রূপপুর প্রকল্প : দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লি উদ্বোধন… পরবর্তী সংবাদ ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads