মো. জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) : নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ চৌধুরী রবিবার দল থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন। ৩ মার্চ সোমবার স্থানীয় সাংবাদিকদের কাছে তাঁর পদত্যাগ পত্রের কপি বিতরণ করেন। গত উপজেলা নির্বাচনে দল তাঁকে যথাযথ মূল্যায়ন না করায় তিনি দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগপত্র দিয়েছেন। এ ব্যাপারে লিখিত পদত্যাগপত্র রেজিষ্ট্রী ডাকযোগে বিএনপি চেয়ার পার্সনের নামে প্রেরণ করেছেন বলে তিনি স্থানীয় সংবাদদাতাদের জানান।




