ভোলা প্রতিনিধি : ভোলা শহরের দরর্গা রোডে বাংলাদেশ স্বশস্ত্র বাহিনী বোর্ডের মেডিকেল ডিসপেনসারী উদ্বোধন করা হয়েছে। ১ মার্চ শনিবার ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা ওই ডিসপেনসারী উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বশস্ত্র বাহিনী বরিশাল বোর্ডের সচিব নজরুল ইসলাম,কোষ্টগার্ডের জোনের জোনাল কমান্ডার মোঃ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান,জেলা সিভিল সার্জন ডাঃ ফরিদ আহমেদ, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার। মেডিকেল ডিসপেনসারী উদ্বোধনের আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলার স্বশস্ত্র বাহিনীর সর্বস্তরের অবসরপ্রাপ্ত সদস্যগন। সভা পরিচালনা করেন ভোলা জেলার অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সংস্থার মহাসচিব ডাঃ মোঃ আলমগীর। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ভোলা জেলার বাংলাদেশ স্বশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে সকল কার্যক্রমে অংশ গ্রহণে সার্বিক সহযোগিতা করার করার আশাবাদ ব্যক্ত করেন। বোর্ডের সচিব নজরুল ইসলাম জেলা প্রশাসকের কাছে মেডিকেল ডিসপেনসারী এবং বোর্ডের অফিসের জন্য একখন্ড জমি দাবী করেন। সচিবের দাবী প্রেক্ষিতে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, ডিসপেনসারী ও বোর্ডের অফিসের জন্য একখন্ড জমি বরাদ্দ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।




