ads

শুক্রবার , ১৫ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ টাঙ্গাইলের সখীপুরে ভোট ডাকাতি দিবস

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০১৩ ৪:০৪ অপরাহ্ণ
আজ  টাঙ্গাইলের সখীপুরে ভোট ডাকাতি দিবস

শাহআলম,কালিহাতী ,টাঙ্গাইল : আওয়ামীলীগের ভোট ডাকাতির প্রতিবাদ ও নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবিতে আজ শুক্রবার টাঙ্গাইলের শখিপুর উপজেলা পরিষদ মাঠে সমাবেশ করবে কৃষক শ্রমিক জনতালীগ। সমাবেশে যোগ দিবেন বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্টপতি একিউএম বদরুদ্দোজা, জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ,জাসদ সভাপতি সাবেক মন্ত্রী আ.স.ম আব্দুর রব, নাগরিগ ঔক্য আহবায়ক মাহমুদুর রহমান মান্না,,বিকল্পধারার মহাসচিব মেজর (অব:)আব্দল মান্নান,সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম সহ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বত্তৃতা করবেন।বৃহস্পতিবার সন্ধায় দলের সভাপতি কাদের সিদ্দিকী ওই সমাবেশে জাতীয় নেতৃবিন্দু উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি আরো বলেন, আওয়ামীলীগ ৯৯ সালের ১৫ নভেম্বও সখিপুর-বাসাইল(টাঙ্গাইল-৮) উপনির্বাচনে ভোট ডাকাতি করেছিল। তাই আওয়ামীলীগের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ হতে পারে না। সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুল হালিম সরকার(লাল) জানান, সমাবেশে ৫০ হাজার লোক সমাগোম করার লক্ষ্য নিয়ে গত ১৫দিন ধরে মাইকিং চলছে এবং সকল স্তরের নেতা কর্মিরা দিন রাত কাজ করছেন।  স্থানীয়রা জানান, ১৯৯৯ সালে ভোট ডাকাতির পর থেকেই প্রতিবছর পালন করে আসছে কৃষক শ্রমিক জনতালীগ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!