ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বারে নির্বাচন পরবর্তী সহিংসতা : বিএনপি-জামায়াত শিবিরের তান্ডব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২, ২০১৪ ১০:১০ অপরাহ্ণ

DEBIDWAR PIC MOKTIJUDDA'R BARI GOR BANGCHOR 01-03-14মো: আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী গত ২৪ ঘন্টায় বিএনপি-জামায়াত শিবির কর্মীরা বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তেবাড়িয়া, পুদয়া, গুনাইঘর ও উপজেলা সদরে ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর -লুটপাটের ঘটনা ঘটে। আওয়ামীলীগ নেতা সহিদুল ইসলাম জানান, ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারের জের ধরে বিএনপি-জামায়াতের কর্মীরা পদুয়া গ্রামে তার বাড়ি ছাড়াও তেবাড়িয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা (বীর উত্তম) ফজলুল হকের বাড়ির আনোয়ার হোসেন, জাকির হোসেন, মবিন, শাহ জালাল ও মবিনের ৬টি ঘরে ব্যাপক ভাংচুর ও নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুটে নেয়। এ সময় হামলায় আহত হয়,শাহ জালাল ও বেবী আক্তার। উভয়কে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে বৃহস্পতিবার রাতে বিএনপি -জামায়াত কর্মীরা উপজেলার গুনাইঘর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমের কার্যালয় ও রোজ গার্টেন একাডেমী, উপজেলা সদরের বঙ্গবন্ধু সুপার মার্কেট, এয়ার টেল ও রবি কাস্টমার কেয়ার, শিল্পী জুয়েলার্স, নোমান এন্ড ব্রাদার্স, পুস্প জয়েলার্স, অঙ্গরোপা বস্ত্রাল এবং উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাসেম ওমানীর মালিকানাধীন বধুয়া জুয়েলার্স ভাংচুর করা হয়। পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক সাদ্দাম হোসেনের মোটর সাইকেল জ্বালিয়ে দেয়। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেয়। এক পর্যায়ে দেবিদ্বারের বহুল আলোচিত সাবেক সাংসদ মঞ্জু মুন্সী তার স্ত্রী ও পুত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রবেশ করে আ’লীগের নেতাকর্মীদের সাথে অশালীন আচরণ করে পুনরায় বিতর্কের জন্ম দেন। আ’লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী জানান, গত প্রায় ৭ বছর মঞ্জু মুন্সী বিহীন দেবিদ্বারের মানুষ শান্তিতে ছিল, কিন্তু উপজেলা নির্বাচন উপলক্ষে সে দেবিদ্বারে আসার পর শান্ত দেবিদ্বার আবারো অশান্ত হয়ে উঠেছে। নির্বাচনের দিন মঞ্জুর নির্দেশে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির কর্মীরা সশস্ত্র তান্ডব চালায়। এতে উপজেলা সদরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তেবাড়িয়া ও পদুয়া গ্রামের লোকজন জানান, বিএনপি-জামায়াত শিবির কর্মীদের সশস্ত্র তান্ডবের ফলে এলাকায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে, রক্ষা পায়নি নারী ও শিশুরা। ভাংচুর থেকে রক্ষা পায়নি রান্না করার হাড়িপাতিলও। গুনাইঘর (উত্তর) ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম জানান, আওয়ামীলীগ করার অপরাধে আমার কার্যালয়সহ পাশের একটি স্কুলে হামলা ভাংচুর ও লুটপাট চালায় বিএনপি -জামায়াত শিবিরের কর্মীরা। দেবিদ্বার থানার ওসি তারেক মো: আবদুল হান্নান জানান, উপজেলা সদরসহ যেসব এলাকায় ভাংচুরের ঘটনা ঘটেছে সেসব এলাকায় পুলিশ পরিদর্শন করে আইননানুগ ব্যবস্থা গ্রহন করছে।

Need Ads
error: কপি হবে না!