ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার উইন্ডোজ ফোনে ফেইসবুক মেসেঞ্জার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২, ২০১৪ ৯:৩৮ অপরাহ্ণ

fbশ্যামলবাংলা ডেস্ক : অবশেষে উইন্ডোজ ফোনের জন্য মেসেজিং অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য বহুপ্রতিক্ষিত অ্যাপ এটি।

Shamol Bangla Ads

প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানায়, উইন্ডোজ ফোনের জন্য আলাদাভাবে মেসেজিং অ্যাপটি ডিজাইন করেছে ফেইসবুক। ফেইসবুক মেসেঞ্জারের অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে উইন্ডোজ ফোন ভার্সনের বেটা ভার্সনের বেশ মিল থাকায় প্রাথমিক অবস্থায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা। তাই ফোনের মেট্রোস্টাইল টাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে অ্যাপটির ডিজাইন করে উন্মুক্ত করছে ফেইসবুক।
শুরুতে উইন্ডোজ ফোনের প্রতি স্মার্টফোন ক্রেতাদের আগ্রহটা ছিল কম। ফলে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও খুব একটা মাথা ঘামায়নি সফটজায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলো নিয়ে। তবে ক্রেতাদের আগ্রহ বাড়ার সঙ্গে উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ বানাতে মনোযোগ দিচ্ছেন ডেভেলপাররা। আর উইন্ডোজ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে নিজেদের সেবা সহজে পৌঁছে দেওয়ার চেষ্টাও করছে ফেইসবুকের মতো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোও ।

Need Ads
error: কপি হবে না!