আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ার সৌমিক বাইন (৯) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দাবা খেলায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। সে কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। রবিবার ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের দাবা প্রতিযোগিতায় সৌমিক বাইন দেশ সেরার খ্যাতি লাভ করে। এর আগে সে এই প্রতিযোগিতায় উপজেলা, জেলা, আঞ্চলিক পর্বে বিজয় লাভ করেছিল। সৌমিকের পিতা সত্য প্রসাদ বাইন কলারোয়া প্রধান পোস্ট অফিসের পোস্ট মাস্টার। তার দেশসেরা হওয়ার সংবাদে তার সহপাঠীরা যেমন ভীষণ খুশি ও গর্বিত তেমনি খুশি ল্যাবরেটরী স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সকলে নির্বাচিত

বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রার্থীরা। ২১টি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন তারা। প্রতিদ্ব›িদ্ব কোন প্রার্থী না থাকায় শনিবার রাতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়ে তাদের জয়ী ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। জানা গেছে, বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিতরা হলেন সভাপতি অধ্যা.আবুল খায়ের, সহ.সভাপতি শেখ শহীদুল ইসলাম, আক্তারুজ্জামান ও ফারহানা হোসেন, সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, যুগ্ম সম্পাদক মাস্টার বদরুজ্জামান বিপ্লব, পাঠাগার সম্পাদক মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, সাংষ্কৃতিক সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, ক্রীড়া সম্পাদক মিয়া ফারুক হোসেন স্বপন, মহিলা সম্পাদিকা লিলি কামাল, দপ্তর সম্পাদক রবিউল আলম, প্রচার সম্পাদক শাহাদৎ হোসেন শ্যামল, কার্যকরী সদস্য অধ্যা. আবু আহসান লিপু, অধ্যা.রামাকান্ত সরকা, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, মোস্তফা ফারুকুজ্জামান ফারুক, সন্তোষ কুমার পাল, কাজী সোহেল আহম্মেদ, আবু তাহের মোল্যা। নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, সদস্য সচিব আ.রহমান, সদস্য- প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ ও মাস্টার হুমায়ুন কবির।
কলারোয়ায় সুজন’র নয়া কমিটি গঠন
কলারোয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন কলারোয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপক শেঠ। প্রধান অতিথি ছিলেন জেলা সুজনের সা.সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা.রেজাউল হক, আ.রাজ্জাক, দেলোয়ার হোসেন, লতিফা আক্তার, সাংবাদিক অধ্যা.কেএম আনিছুর রহমান, প্রভাষক বিএম ফিরোজ, শিক্ষক আ.ওহাব মামুন, কামরুল ইসলাম সাজু, মাস্টার শাহজাহান আলী শাহীন প্রমুখ। সভা পরিচালনা করেন গণমৈত্রীর পরিচালক মেহেদি হাসান। সভা শেষে কলারোয়া উপজেলা সুজনের ১৯সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। কমিটিতে আছেন সভাপতি প্রফেসর আবু নসর, সহ.সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, প্রভাষক রফিকুল ইসলাম ও লতিফা আক্তার হেনা, সা.সম্পাদক মেহেদি হাসান, সহ.সা.সম্পাদক অধ্যা.কেএম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার আ.ওহাব মামুন, প্রচার সম্পাদক মাস্টার শেখ শাহজান আলী শাহীন, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম সাজু, কার্যকরী সদস্য- আশরাফ হোসেন, ডা.রেজাউল হক, দেলোয়ার হোসেন, প্রভাষক আরিফ মাহমুদ, বিএম আফজাল হোসেন পলাশ, প্রভাষক বিএম ফিরোজ, মাস্টার বদরুজ্জামান বিপ্লব, শেখ শওকত হোসেন, আ.রাজ্জাক ও মাস্টার মাসউদ পারভেজ মিলন।
কলারোয়ায় ফেনসিডিল ও এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার

কলারোয়া সীমান্তে ফেনসিডিল ও এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, রবিবার ভোরে মাদরা বিওপির বিজিবি সদস্যরা রাজপুর সীমান্ত থেকে ৯০ বোতল ফেনসিডিল ও হিজলদী বিওপির বিজিবি সদস্যরা শ্রীরামপুর এলাকা থেকে ১হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১লাখ ৬হাজার টাকা। এসময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।




