ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্র্যাক’র বিতর্ক বিকাশ প্রতিযোগিতা : ছাতকের চন্দ্রনাথ বালিকা বিদ্যালয় জাতীয় পর্যায়ে রানার্স আপ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২, ২০১৪ ৭:১২ অপরাহ্ণ
ব্র্যাক’র বিতর্ক বিকাশ প্রতিযোগিতা : ছাতকের চন্দ্রনাথ বালিকা বিদ্যালয় জাতীয় পর্যায়ে রানার্স আপ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জাতীয় পর্যায়ে বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার এটিএন বাংলার বসুন্ধরা স্টুডিওতে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় বির্তাকিক এদল রানার্স আপ হয়। ‘আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে’ বিষয়ের পক্ষে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের বির্তাকিকদল অংশ নেয়। এতে বিজয়ী হয়েছে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের বির্তাকিকদল। দলনেতা রিফাত তাসনিম প্রভার নেতৃত্বে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বির্তাকিকদলে নাহিমা আক্তার নিপা, রায়হানা ইসলাম, সাদিয়া তাসনিম প্রভা ও আতিয়া আদিবা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এর আগে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকদল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন নেয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক, বিশেষ অতিথি হিসেবে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ব্র্যাক’র ভাইস চেয়ারম্যান ড. মোস্তাক রাজা চৌধুরী, ব্র্যাক’র শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। গতকাল রোববার দুপুরে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বির্তাকিকদল ছাতকে এসে পৌছলে শহরের বাস ষ্ট্যান্ড এলাকায় বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ তাদের প্রাণঢালা অভিনন্দন জানায়। পরে বির্তাকিকদলের প্রত্যেককে পুস্পমাল্য পরিয়ে র‌্যালীর মাধ্যমে বিদ্যালয়ে নিয়ে আসা হয়। তাদের এ ফলাফলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম, বির্তাকিকদলের তত্ত¡াবধায়ক, সহকারি প্রধান শিক্ষক কামাল উদ্দিন সন্তোষ প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!