ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে হঠাৎ করেই বিতর্কের সৃষ্টি হয়েছে। গুঞ্জন ছড়িয়ে পড়ছে সর্বত্র।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে মনোনয়ন ক্রয় করে। পরে ২৬ ফেব্র“য়ারী ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বিভিন্ন কারনে তা বাতিল হয়। এরা হলেন ভান্ডারিয়া সরকারী কলেজের সাবেক ভি,পি মোঃ কামাল উদ্দিন জোমাদ্দার, বর্তমান ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী ও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মোঃ লিয়াকত আলী তালুকদার, বিএনপি নেতা আলমগীর হোসেন, কাজী আতিকুর রহমান জুয়েল, মোশাররফ হোসেন ও শহিদুল ইসলাম কবির। বাতিল হওয়ার প্রার্থীদের অভিযোগ অপর প্রার্থীর দিকে। কেউ কেউ এটাকে ষড়যন্ত্রের শিকার বলে দাবী করেছেন। অপর এক সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ছাড়া অপর ৪ জন প্রার্থী মাঠে থাকলেও দায়সাড়া চলছে তাদের প্রচার প্রচারনা, গণ সংযোগ। কেউ কেউ প্রার্থীতাকে বানিজ্যে রুপ দিতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের অভিযোগ রয়েছে জনৈক এক প্রার্থী বিভিন্ন কারন দেখিয়ে জেলা রির্টানিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করায় তাদের মনোনয়ন বাতিল করেন।
এমন অভিযোগ সাবেক ভিপি কামাল জোমাদ্দার ও বর্তমান ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলীর। আর এ প্রার্থী-ই টিকে থাকা অপর প্রার্থীদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে তাদের শিথিত করে রেখেছেন। আর তারা নামে মাত্র রয়েছে মাঠে। তারা (ম্যানেজ হওয়া) ও এটা গোপন রেখেই তাদের আখের গোছাতে ব্যস্থ্য সময় পার করছে। এ বিষয়ে উৎসুক পাঠকদের আগ্রহের সীমা নেই। পাঠকদের জন্য সংবাদ সংগ্রহে মাঠে রয়েছে সংবাদকর্মীগন। পাঠকদের কাছে সঠিক সংবাদটি তুলে ধরতে কয়েকদিন অপেক্ষা করতে-ই হচ্ছে। যা আগামী ৭ মার্চ এ পরিস্কার হয়ে উঠবে।




