ads

শনিবার , ১ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বারে হিন্দুদের সেবাশ্রমে দুর্বত্তদের আগুন : থানা ঘেরাও

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০১৪ ৬:৫৯ অপরাহ্ণ
দেবিদ্বারে হিন্দুদের সেবাশ্রমে দুর্বত্তদের আগুন : থানা ঘেরাও

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা :  কুমিল­া দেবিদ্বার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের সেবাশ্রমের একটি টিনসেড ঘরে দুর্বত্তরা আগুন দিয়েছে।এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন থানা ঘেরাওসহ উপজেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের লোকজন থানা ঘেরাও করে রাখে। জানা যায়, সন্ধ্যায় উপজেলা সদরের শান্তিরোডে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এ সেবাশ্রমের একটি ঘরে অজ্ঞাতনামা র্দুর্বত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে করে পালিয়ে যায়। আগুন নেভাতে গিয়ে সঞ্জয় নামের এক ব্যক্তি আহত হয়েছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে উপজেলা সদরের সকল হিন্দু স¤প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিক্ষোভ নিয়ে থানা ঘোরাও ও কুমিল­া- সিলেট মহাসড়কে শুয়ে বিক্ষোভ প্রদর্শন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে রাস্তা অবরোধ তুলে নেয়া হয়। পরে রাত ৯টা পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের লোকজন উপজেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করে।
এ বিষয়ে থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, ঘটনার খবর পেয়ে ওই সেবাশ্রমের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় কুমিল­া জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads
error: কপি হবে না!