ads

শনিবার , ১ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল : ভোটার কমলেও বেড়েছে প্রার্থী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০১৪ ৪:২৫ অপরাহ্ণ

barguna-mapআমতলী (বরগুনা) প্রতিনিধি : ২০০৯ সালের উপজেলা নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ছিলেন এক লাখ ৭১ হাজার ৭শ ১৬ জন। ২০১২ সালে আমতলী উপজেলাকে ভেঙ্গে আমতলী ও তালতলী উপজেলায় পূনর্গঠন করা হলে ৭ টি ইউনিয়নের ৫২ হাজার ৯শ ৮১ ভোটার তালতলী উপজেলায় অন্তর্ভূক্ত হন। আমতলী উপজেলার আয়তন ও ভোটার সংখ্যা অর্ধেক কমলেও এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা দ্বিগুন হয়েছে।

Shamol Bangla Ads

শনিবার বিকেল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম দেলোয়ার, সাধারন সম্পাদক সামসুদ্দিন সজু, উপজেলা বিএনপি’র সভাপতি জালাল ফকির, তার স্ত্রী নাসিমা ফকির, বরগুনা জেলা ড্যাব সভাপতি ডা. খালেক নিজাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মো. মহসীন, বর্তমান উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. সামসুদ্দিন সানু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভাইস চেয়ারম্যানের দুটি পদের জন্য আ.লীগ ও বিএনপি’র ৯ প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ১৭।
২০০৯ সালের নির্বাচনে আমতলী উপজেলায় (আমতলী-তালতলী) চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. রশিদ জানান, আজ রোববার ০২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেয়া হবে, ০৬ মার্চ বাছাই, ১২ মার্চ প্রত্যাহার এবং ৩১ মার্চ ভোট অনুষ্ঠিত হবে।

আমতলীতে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা।

শনিবার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচনের আমতলী আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রনব কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিএম দেলওয়ার হোসেন, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মৃধা, কলেজের সহকারী অধ্যাপক মোঃ মজিবুর রহমান, ফেরদৌসি আকতার, মোঃ বসির আহম্মেদপ্রমুখ।

শোক সংবাদ: মোঃ শাহজাহান হাওলাদার

আমতলী উপজেলার দক্ষিন আমতলী গ্রামের সমাজ সেবক মোঃ শাহাজাহান আকন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার রাতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল¬াহে…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শনিবার সকালে জানাযা শেষে হলদিয়ার পূর্ব চিলা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!