ads

শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি প্রার্থী নির্বাচিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৮, ২০১৪ ৭:০১ অপরাহ্ণ

Baliadangi Upazillaবালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বিচ্ছিন্ন ঘটনার মধ্য গত বৃহস্পতিবার দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সর্মথীত প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যানে বিএনপি সর্মথীত প্রার্থীর বিজয় হয়েছে।

Shamol Bangla Ads

উপজেলা চেয়ারম্যান পদে ৫০ হাজার ৩৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন- আওয়ামীলীগ সর্মথীত প্রার্থী মোঃ সফিকুল ইসলাম (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির সর্মথীত প্রাথী আবু হায়াত নুরুন্নবী (মোটরসাইকেল) ভোট পেয়েছেন ৪২ হাজার ১১৩। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আব্দুস সামাদ পান্না (তালা) ভোট পেয়েছেন ৪৬ হাজার ১২৫ ও তার নিকটতম প্রতীদ্ব›দ্বী জামায়াত সমর্থীত মুশফেকুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ৪১ হাজার ৭৬২ ভোট। অন্য দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থীত প্রার্থী নাজিয়া এমদাদ (প্রজাপতি) ভোট পেয়েছেন ৪৯ হাজার ৫৩২, তার নিকটতম প্রতীদ্ব›দ্বী আওয়ামীল সমর্থীত সীমা আকতার (সেলাই মেশিন) ৩২ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন।

বালিয়াডাঙ্গীতে উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে সংঘর্ষে ৩ বিজিবিসহ ২০ আহত

বালিয়াডাঙ্গীতে উপজেলা পরিষদ নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ২৭ ফেব্রæয়ারী বৃস্পতিবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের সমর্থকদের হামলায় অপরপক্ষের প্রার্থী মটরসাইকেল প্রতীকের সমর্থক ও বিজিবিসদস্যসহ ২০জন আহত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের সমর্থকরা দুপুরে হরিণমারী সরকারী প্রার্থমিক বিদ্যালয় কেন্দে প্রচারণা চালালে এসময় বিজিবি বাধা দিলে বিজিবির সঙ্গে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। উত্তেজিত আনারস প্রতীকের সমর্থীত কর্মীরা বিজিবিকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে লেন্স নায়েক রবিউল ইসলাম ও সিপাহী সানাউল্লাহ এবং আজিজ নামে ৩ সদস্যসহ ২০ জন আহত হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সল মাহমুদ , ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ২ জনকে আটক করে। আহত বিজিবি সদস্যদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিজিবি সদস্য আজিজকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গীতে ১ জনকে দেড় বছর এবং ২ জনকে ১ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত

Shamol Bangla Ads

ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভোট কেন্দ্রে আচরণ বিধি লংঘনের দায়ে ১ জনকে দেড় বছর এবং ২ জনকে ১ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবায়ের এই রায় দেন। গত বৃহমবপতিবার দুপুরে উপজেলার বড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯ দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে আওয়ামীলীগের কর্মী আনছারুল (৩০) নামে এক যুবককে দেড় বছর বিনাশ্রম কারাদন্ড দেন। অপরদিকে, সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন আচরণ বিধি লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমিনুল ইসলাম ছাত্রলীগের কর্মী ইউসুফ আলী (৩২) ও নবাব আলী (২০) কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন।

বালিয়াডাঙ্গীতে ৩ বিজিবি সদস্য আহত আটক ২

উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সংরক্ষিত এলাকায় থেকে এলাকাবাসিকে আইন শৃংখলাবাহিনীর সদস্যরা সরাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ বিজিবি সদস্য আহত হয়। পরে ২ জনকে আটক করে পুলিশ।
বিজিবি ও আনসার সদস্যরা জানায়, গতকাল সকাল সাড়ে ১১টায় ভোট কেন্দ্র থেকে এলাকাবাসিকে সড়াতে গিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই আইনশৃংখলা বাহিনী উপর তারা হামলা চালায়। এ ঘটনায় ৩ বিজিবি সদস্য আহত হয়। এ ঘটনায় পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় ২ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় অতিরিক্ত আইনশৃংখা বাহিনী মোতায়েন করা হয়।

Need Ads
error: কপি হবে না!