চারঘাট প্রতিনিধিঃ মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থী এবং কর্মী সমর্থকরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা শুরু করেছে। কিন্তু আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম নেতাকর্মী নিয়ে চারঘাটের মিয়াপুর, অনুপমপুর, নন্দনগাছী বাজার, চা-য়ের দোকান ও সর্বস্তরের জনগণের কাছে তার আনারস মার্কা প্রতিকে ভোট ও দোয়া কামনা করেন এবং তিনি নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্র“তি দেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, নিমপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মেছের আলী, মহিলা আ’লীগের সভানেত্রী ফজিলাতুন নাহার, চারঘাট ক্রীড়া সংস্থার সদস্য আকতারুল ইসলাম কাকু, নুরুল মাস্টার, ছাত্রনেতা সুমনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এদিকে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদ চাঁদ জেলহাজতে থাকায় আওয়ামীলীগ সমর্থকরা এটাকে ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখছেন।




