ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ার শরীফপুর সীমান্ত থেকে নিখোঁজ দুই বাংলাদেশীর সন্ধান মিলেনি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০১৩ ৮:০০ অপরাহ্ণ

Kulauaraমৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের ছমরুপাড় এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় ভারতীয়রা দুই বাংলাদেশীকে ধরে নিয়ে হত্যা করার খবরে এলাকায়  তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এই ব্যাপারে রবিবার বিকেল ৪ টা পর্যন্ত বিজিবি, কুলাউড়া থানা পুলিশ ও শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিশ্চিত হতে পারেন নি।
বিজিবি চাতলাপুর কোম্পানীর সহকারী কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মালেক জানান, শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মজিদ আলী (৪০) ও নজর আলী (৩৫) কে  ভারতীয়তরা ধরে নিয়ে হত্যা করেছে এবং লাশ কৈলাশশহর থানায় রয়েছে মর্মে খবর এলাকায় ব্যাপক ভাবে প্রচারিত হলেও তারা খবরের সত্যতা নিশ্চিত হতে পারেন নি। তিনি জানান, নিখোঁজ ব্যাক্তিদের পরিবারের সংগে যোগাযোগ করে তারা জানতে পেরেছেন মজিদ আলী ও নজর আলী যথাক্রমে বোনের বাড়ী ও শ্বশুর বাড়ী যাবার কথা বলে শুক্রবার বিকালে বাড়ী হতে বেড়িয়েছিল। ঘটনাটি নিশ্চিত হবার জন্য  চাতলাপুরের বিজিবি শনিবার কৈলাশহরের বিএসএফ এর সংগে বৈঠক করে কৈলাশহর থানায় যে দুটি লাশ রয়েছে তাদের ছবি এনেছেন। কিন্তু এই ছবির সংগে নিখোঁজ ব্যাক্তিদের মিল পাওয়া যায়নি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুই ব্যাক্তিকে ধরে নিয়ে হত্যা করার ব্যাপারে তারা এখন ও নিশ্চিত হতে পারেন নি।
শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু মিয়া জানান তারা ও বিষয়টির সত্যতা নিশ্চিত হবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন মিডিয়ায় হত্যার অসমর্থিত
বরাত দিয়ে সংবাদ প্রচার উচিত নয় বলে তিনি মন্তব্য করেন

Need Ads
error: কপি হবে না!