স্টাফ রিপোর্টার : ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম এর সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ বেতার এর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক এডভোকেট রফিকুল ইসলাম আধার শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিকসহ বিভিন্ন মহল তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

অন্যান্যের মধ্যে তাকে যারা অভিনন্দন জানিয়েছেন তারা হচ্ছেন বার কাউন্সিলের সদস্য এডভোকেট জাহিদ আনোয়ার, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমানুলাহ আকাশ, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বাদশা মিয়া, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি গোলাম মোঃ কিবরিয়া লিটন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ভাষাসৈনিক আব্দুর রশিদ, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মোঃ আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোঃ লিয়াকত আলী, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক এসএম আব্দুলাহেল ওয়ারেজ নাঈম, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম তালুকদার সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রৌশন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক কাকন রেজা, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট এটিএম জাকির হোসেন, দৈনিক স্বদেশ সংবাদ সম্পাদক জগদীশ সরকার, দৈনিক তথ্যধারা সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম, দৈনিক পলীর আলোর সম্পাদক আ ন ম নুরুল আলম উজ্জল, দৈনিক পলীকণ্ঠ প্রতিদিন সম্পাদক নুরুল হক জঙ্গী, সাপ্তাহিক শেরপুর সম্পাদক আব্দুর রেজ্জাক, সাপ্তাহিক দশকাহনীয়া সম্পাদক মোঃ আবু বকর, সাপ্তাহিক কালের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক মলয় মোহন বল, সাপ্তাহিক বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শ্যামলবাংলা২৪ডটকম এর নির্বাহী সম্পাদক শাহ্ আলম বাবুল, ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, শেরপুরটাইমসডটকম সম্পাদক শাহরিয়ার মিল্টন প্রমুখ।
পৃথক পৃথক অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন যে, অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও সততার সাথে কাজ করে তিনি শেরপুরে বিচারপ্রার্থী মানুষের হয়রানী লাঘবসহ ন্যায়বিচার নিশ্চিত করতে সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সেইসাথে তারা আরও আশা প্রকাশ করেন যে, বার ও বিচার অঙ্গণের বাইরেও তিনি সামাজিক অঙ্গণেও বিশাল ভুমিকা রাখতে সক্ষম হবেন।
উলেখ্য, রফিকুল ইসলাম আধার ২০০০ সনে শেরপুরে আইনপেশায় যোগদান করেন। যোগদানের পর থেকে এ পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ১৫ টি নির্বাচনের মধ্যে ১৪টিতে তিনি অংশ নিয়ে ১২টিতেই নির্বাচিত হন। এর মধ্যে ২০১২ সনে ও সর্বশেষ ২০১৪ সনে তিনি বিপুল ভোটাধিক্যে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আইনপেশার বাইরেও তিনি রাজনীতি, সাংবাদিকতাসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, ক্রীড়া-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।




