ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ওপর কৃষক ও কৃষি যন্ত্রচালকদের প্রশিক্ষণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ৮:১৭ অপরাহ্ণ

Sherpur Pic-1স্টাফ রিপোর্টার : জমি কর্ষণ থেকে শুরু করে শস্য সংরক্ষণ পর্যন্ত বারি উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রপাতির ওপর শেরপুরের নকলার কৃষক ও কৃষিযন্ত্র চালকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাতে-কলমের এ প্রশিক্ষণের মাধ্যমে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি পরিচালনা, রক্ষণাবেক্ষন ও মেরামতের বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

Shamol Bangla Ads

নকলা উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলানয়তনে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়েছে। কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের ফার্ম মেশিনারিজ এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনীয়ারিং বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে। দুই ব্যাচে এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন কৃষক ও কৃষি যন্ত্র চালক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে যন্ত্রপাতির টুলবক্স বিতরন করেন নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মুহাম্মদ বুরহান উদ্দিন। এসময় মেশিনারিজ এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনীয়ারিং বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরুল আমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুর রহমান, নকলা উপজেলা কৃষি অফিসার আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!