ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে একমাত্র সরকারী বালক উচ্চ বিদ্যালয়টিতে চার শিক্ষকদিয়ে চলছে। দীর্ঘদিন পর্যন্ত শিক্ষক সংকট ১৪ জন শিক্ষকের বিপরীতে মাত্র ৪ জন শিক্ষক দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হওয়ায় উদ্ভিগ্ন শিক্ষার্থী ও অভিবাবকরা। ১৯৫২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত ১৯৮৮ সালে সরকারী করন করা হয়। বিদ্যালয়টিতে বর্তমানে প্রয় ৪শ শিক্ষার্থী রয়েছে। ১৪ জন শিক্ষক থাকার পরিবর্তে রয়েছে মাত্র ৪ জন শিক্ষক। যে সকল পদ শূন্য রয়েছে, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ইংরেজী ২জন, ভৌত বিজ্ঞান, ভুগোল, জীব বিজ্ঞান,কৃষি শিক্ষা, ইসলাম ধর্ম, হিসাব বিজ্ঞান। ২০১৩ সালে ৫জন শিক্ষক দিয়ে

বিদ্যালয়টি চললেও বর্তমানে ১শ শিক্ষার্থীর বিপরীতে রয়েছে মাত্র ১জন শিক্ষক । দীর্ঘদিন পর্যন্ত একের পর এক শিক্ষক সংকট থাকায় শিক্ষার্থীদের লেখা পড়া নিয়ে অভিবাবকেরা চিন্তিত। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর বলেন , দীর্ঘদিন পর্যন্ত বিদ্যালয়টি শিক্ষক সংকট চলছে। মাঝে মাঝে অন্য বিদ্যালয় থেকে এখানে শিক্ষক আসলেও কিছু দিন থাকার পর আবার চলে যায়। এই বিষয়টি একাদিক বার ডিজিতে জানানো হয়েছে। শিক্ষার্থীদের লেখা-পড়ায় যাতে সমস্যা না হয় সেজন্য বর্তমানে মাষ্টার রুলের মাধ্যমে ৪ জন শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যায়টি পরিচালনা করা হচ্ছে।




