ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাট কালীগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ৩:০১ অপরাহ্ণ

Rape-7লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে অসহায় পরিবারের ৬ বছর বয়সী শিশু কন্যার ওপর সুমন চন্দ্র দাস নামে স্থানীয় এক বখাটে যুবক পাশবিক নির্যাতন করে পালিয়েছে।

Shamol Bangla Ads

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাশিরাম গ্রামের বাবুল হোসেন দীর্ঘ দিন ঢাকায় রিক্সা চালানোর পর বাড়িতে আসে। বেশ কিছু দিন বাড়িতে থাকার পর আবারও গত ১৩ ফেব্রুয়ারী রিক্সা চালানোর উদ্দেশ্যে ঢাকায় যান। বাড়িতে রেখে যান স্ত্রী তাহমিনা ও তার সন্তানদের । কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস গত ১৪ ফেব্রুয়ারী মা তহমিনা সন্তানদের রেখে কাজের উদ্দেশ্যে পাশের বাড়ীতে গেলে একই এলাকার নিকটতম প্রতিবেশী সুমন চন্দ্র ওই রিক্সা চালকের শিশু কন্যাকে জোরপূর্বক পাশ্বর্বিক নির্যাতন (ধর্ষণ) করে। ওই সময় শিশুটি’র চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। তৎক্ষনাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক সুমন। প্রতিবেশিরা প্রচন্ড রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান। বর্তমান শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
রিক্সা চালক ঘটনাটি শুনে বাড়ীতে এসেই বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর থেকে আসামি সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads
error: কপি হবে না!