ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে প্রাচীর ধ্বসে ছাত্রের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ১২:৫২ অপরাহ্ণ
চিতলমারীতে প্রাচীর ধ্বসে ছাত্রের মৃত্যু

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের স,ম রকিবুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের প্রাচীর ধ্বসে এক স্কুল ছাত্র মোঃ সাইফুল ইসলাম (১১) নিহত হয়েছে। রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম চিতলমারী উপজেলার পরানপুর মোঃ এহিয়া শেখের ছেলে।

Shamol Bangla Ads

স.ম রকিবুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী জানান, প্রতিদিনের ন্যায় সাইফুল রোববার স্কুলে আসে। স্কুলে বন্ধুদের সাথে খেলা করার সময় পরিত্যাক্ত ভবনের প্রাচীর ধ্বসে পড়ে। এ সময় সে ভবনের প্রাচীরের নিচে চাপা পড়ে। পরে তাকে স্কুলের ছাত্র ও শিক্ষকরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় সাইফুল মৃত্যু বরণ করে। নিহত সাইফুল ওই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
এ ব্যাপারে চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি সম্পর্কে খোজ খবর নেয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!