ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রিশালে জেএমবির ৩ আসামি ছিনতাই : পুলিশ কনস্টেবল নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৬:৪৪ অপরাহ্ণ

jmb-শ্যামলবাংলা ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ২৩ ফেব্রুয়ারী রবিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ওই ঘটনা ঘটে। এসময় তাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। পেটে গুলিবিদ্ধ হয়েছেন এক এসআই। ছিনতাই হওয়া ৩ আসামির মধ্যে একজন হলেন জেএমবির সালাউদ্দীন সালেহীন। তিনি ময়মনসিংহে সিনেমা হলে বোমা বিষ্ফোরণের মামলার আসামি।

Shamol Bangla Ads

জানা যায়, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আসামিদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানের গতিরোধ করে দুর্বৃত্তরা। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও পেট্রোল বোমা ছুড়ে মারে। এসময় আসামিদের সাথে আসা এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, ছিনতাই হওয়া আসামিদের ৩ জনই জেএমবির সদস্য। তারা হলেন- সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫) এবং রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ (৩৫)। এদের মধ্য রাকিবুল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি; অন্য দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!