ads

বৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ১৬ মৃত্যু, নতুন শনাক্ত ২১৮৭

খবর টি পড়েছেন : ১৯২
করোনায় আরও ১৬ মৃত্যু, নতুন শনাক্ত ২১৮৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। ১৮ মার্চ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৬২৪ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ১৮৭ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনে পৌঁছেছে।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ২১ হাজার ২১২টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২০ হাজার ৯২৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ। বুধবার ১ হাজার ৮৬৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয় এবং শনাক্তের হার ছিল ৭.৬৮ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে আরও ১ হাজার ৫৩৪ জন সুস্থ হয়েছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৬১ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবার লকডাউনের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে সরকার :… পরবর্তী সংবাদ হজযাত্রীদের মার্চের মধ্যে ১ম ডোজ ও মে’র মধ্যে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads