ভোলা প্রতিনিধি : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলায় ২১শে ফেব্রুয়ারী শুক্রবার থেকে ৮দিনব্যাপী জেলা বই মেলা-২০১৪ ওবায়দুল হক মহাবিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে। মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার সকল স্টল খোলা থাকবে। প্রতি সন্ধ্যায় মেলা মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

২১শে ফেব্রুয়ারী বিকাল ৪টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা’র উপস্থিতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, বিটিভি‘র জেলা প্রতিনিধি ও প্রবীন সাংবাদিক আবু তাহের, সাবেক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, দৈনিক আজকের ভোলা‘র সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন প্রমূখ।




