ads

সোমবার , ১৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোলে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে হত্যা করেছে এক যুবককে

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৯, ২০১৪ ৭:৪৫ অপরাহ্ণ
বেনাপোলে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে হত্যা করেছে এক যুবককে

ইয়ানুর রহমান (যশোর): বেনাপোল পৌরসভার ভবারবের গ্রামের সায়েদ আলী নেদা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার সকাল ১০টার দিকে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রোববার রাত ১০টার দিকে মাদক ব্যবসায়ীরা তাকে পিটিয়ে আহত করে। নিহত সায়েদ ওই এলাকার নুর বকসের ছেলে।
নিহত সায়েদের শ্যালক হান্নান জানান, রবিববার রাত ১০টার দিকে তাদের বাড়ির সামনের রেল লাইনে কয়েকজন মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক বিক্রি করছিলো ও আড্ডা দিচ্ছিলো। এসময় সায়েদ তাদের মাদক বিক্রি করতে নিষেধ করলে তার সঙ্গে মাদক ব্যবসায়ীদের বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সায়েদকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Need Ads
error: কপি হবে না!