জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ থেকে তিনশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। ২২ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকী পাড়া বাজারে এক জনসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর হাত ধরে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
জানা গেছে,আওয়ামী লীগের লুটপাটে অতিষ্ট হয়ে এবং স্থানীয় বিএনপি কর্মী ডাক্তার সিরাজ, বদর মেম্বারসহ এলাকার সচেতন বক্তিবর্গের অনুপ্রেরণায় বিএনপির গঠনতন্ত্রের আদর্শে উৎসাহিত হয়ে বোলাকী পাড়া গ্রামের নিতশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীদের অন্যান্যের মধ্যে হলেন- বোলাকী পাড়া গ্রামের ওয়ার্ড আ’লীগের সভাপতি সদাগর আলী আকন্দ, ওয়ার্ড যুব লীগের সভাপতি সিরাজ আকন্দ, আ’লীগ কর্মী মিস্টার আলী, কেশো আলী, সামছল হক, মাসুদ মিয়া, আব্দুল করিম, আ’ লীগের মহিলা কর্মী দুলহান, মমেনা বেগম, আমেনা, মুক্তাহার প্রমূখ। এসময় নব যোগদানকারীদের ফুলের মালা দিয়ে সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিএনপি কর্মী আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নব্য বিএনপিতে যোগদানকারী সদাগর আলী আকন্দ, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল ওয়াহাব মাস্টার, গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মেসবাহ উদ্দিন সাদা মিয়া, উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক সাংবাদিক খাদেমুল হক বাবুল, উপজেলা ছাত্রনেতা মাজহারুল ইসলাম বিপুল, মাসুদ মাস্টার প্রমূখ।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় করতে সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু গত কয়েক দিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিএনপি ওই নেতা নির্বাচনী মাঠে আসায় ইতোমধ্যে পাল্টে গেছে ভোটের হিসাব-নিকাশ। জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নবী নেওয়াজ খান লোহানীকে চেয়ারম্যান পদে, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহিদকে পুরুষ ভাইজ চেয়ারম্যান পদে এবং বিএনপি কর্মী সুফিয়া বেগমকে মহিলা ভাইজ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা রয়েছে।




