ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০১৪ ৪:৩৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৪ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে শহীদ মিনার প্রাঙ্গনে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ফিতা কেটে এ বই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস। এ সময় জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনারকলি মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিক আলী, কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও মেলা কমিটির আহ্বায়ক কুষ্টিয়া কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং বই মেলায় অংশগ্রহণকারী স্টলের মালিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষা মানুষের অমূল্য সম্পদ। আর শিক্ষা লাভের জন্য আমাদের বেশি বেশি বই পড়তে হবে। বই মানুষের জ্ঞানকে সমাদৃত করে। এজন্য আমাদের উচিত মানুষকে বই উপহার দিয়ে তাদেরকে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করা। তাহলে আমরা একটি শিক্ষিত জাতি গড়তে সক্ষম হবো। মেলায় বিভিন্ন পুস্ত ব্যবসায়ীসহ ২০টি ষ্টল অংশ নেয়।

কুমারখালীতে আবারো শহীদ ভাংচুর করেছে দুবৃত্তরা

Shamol Bangla Ads

কুষ্টিয়া প্রতিনিধি : একদিন পেরোতে না পেরোতেই কুষ্টিয়ার কুমারখালীতে আবারো শহীদ মিনার ভংচুর করেছে দুবৃত্তরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার মহেন্দপুরে মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার ভাংচুর করে দুর্বৃত্তরা। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান এ ঘটনায় ওই বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আবুল কাশেমকে আটক করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এর আগে বুধবার গভীর রাতে একই উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর করে দুর্বৃত্তরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!