ads

রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীপূজা আজ

খবর টি পড়েছেন : ৩৪৮
লক্ষ্মীপূজা আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সনাতন ধার্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হতেই শুরু হচ্ছে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা।
৯ অক্টোবর রবিবার রাতে ওই পূজা পালন করবেন ভক্তরা। রাত থেকে সোমাবার সকাল পর্যন্ত লক্ষ্মীপূজা করা যাবে বলে পূজা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Shamol Bangla Ads

হিন্দু ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী, লক্ষ্মী ঘরে ঘরে ধনসম্পদ তথা ঐশ্বর্যের দেবী৷ এছাড়া লক্ষ্মী উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবীও।

লক্ষ্মী দেবীর বাহন প্যাঁচা আর হাতে থাকে শস্যের ভান্ডার। তবে বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভূজা কমলে-কামিনী মূর্তিই বেশি দেখা যায়। প্রতিটি বাঙালি হিন্দুর ঘরেই লক্ষ্মী পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন। এ পূজার আয়োজনে ধানের ছড়া, কাঁচা সুপারি, কলাপাতা, কলাগাছের খোল ও আল্পনাসহ নানা সামগ্রী লাগে।

Shamol Bangla Ads

সেই সঙ্গে মঙ্গলঘট ও ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পাবে চালের গুঁড়ার আল্পনায় মা লক্ষ্মীর ছাপ। মা লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা আঁকা হবে বহু বাড়ির প্রবেশপথে ও আঙিনায়।

এদিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, রাধামাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন এলাকায় লক্ষ্মীপূজার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব ডাক দিবস আজ পরবর্তী সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads